দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামছে দুই হেভিওয়েট দল পিএসজি ও আর্সেনাল। একদিকে ফরাসি ক্লাব পিএসজির শিরোপা ধরে রাখার মিশন, অন্যদিকে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জিতে আক্ষেপ ঘোচানোর লড়াই।
আজ শনিবার (৩০ মে) বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় ম্যাচটি মাঠে গড়াবে রাত ১০টায়।
অনেক তারকার আগমন-প্রস্থানের মধ্যেও ইউরোপের শীর্ষ ট্রফি ছোঁয়া হয়নি আর্সেনালের। ২০ বছর পর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে এবার ইতিহাস গড়ার সুযোগ গানারদের সামনে। তবে পথটা সহজ নয়, কারণ প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
পিএসজি তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। ম্যাচের আগে আর্সেনালকে ইউরোপের সেরা রক্ষণাত্মক দল হিসেবে প্রশংসা করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে চলতি মৌসুমে বিধ্বংসী আক্রমণভাগ নিয়েই আত্মবিশ্বাসী পিএসজি।
এমএস/